জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে : কৃষ্ণ নন্দী

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী এই মন্তব্যটি করেছেন।

২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে ‘জামাই আদরে’ রাখবে”

জামায়াতের এই প্রার্থী বলেন, একটি দলের মহাসচিব বলেছে-জামায়াত বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছে। কিন্তু জামায়াত কারো বিকাশ নম্বর নিয়ে টাকা দিয়ে ভোট কেনে না।

তিনি আরও বলেন, আপনারা হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন, এটা ঠিক নয়। টাকায় মানুষ বিক্রি হবে না।

-মামুন