সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া কামনা করে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভাষানটেক বিআরপি মাঠে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার, এলাইয়েন্স ফর ট্রান্সফর্মনেশনের সভাপতি শাহ নাজিম উদ্দীন মুনান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এনামুল কবির শিশির, ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজীব, ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক দল নেতা শফিক, কিরন, রাব্বিসহ রূপনগর, পল্লবী, ক্যান্টনমেন্ট থানার স্বেচ্ছাসেবক দলের আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-সাইমুন










