চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মীর হেলাল দিনভর নির্বাচনী গণসংযোগ করেছেন বুড়িশ্চর শিকারপুর ইউনিয়নে। ২৩ জানুয়ারি শুক্রবার সকালে হাটহাজারী উপজেলার আওতাধীন ১৫নং বুড়িশ্চর আজিজিয়া দরবার শরিফ মাজার জিয়ারত করে তার গণসংযোগ শুরু করেন। তিনি সেখান থেকে হেঁটে বুড়িশ্চর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং শিকারপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নারী পুরুষ সকলের কাছ ভোট ও দোয়া,আশীর্বাদ প্রার্থনা করেন।
এ সময় মুসলমান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের মানুষ তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে এগিয়ে আসেন।
এদিকে বাদ জুমা স্থানীয় নিয়ামত আলী সড়ক থেকে পুনরায় গণসংযোগ শুরু করে বিকেলে প্রচার শুরু করেন। প্রচারণাকালে মীর হেলাল বেশ কয়েকটি পথসভায় বক্তব্য দেন।
তিনি তার বক্তব্যে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশের কাঙ্খিত পরিবর্তন ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, চট্টগ্রাম উত্তর জেলা, সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী, জাসাস সহসভাপতি আয়ুব খান হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য, ওসমান গনি, শিকারপুর বিএনপির সভাপতি মোহাম্মদ নূরখান, সাধারন সম্পাদক, শেখ মহিউদ্দীন,বুড়িশ্চর ইউনিয়ন সভাপতি, মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এস এম ফারুক, আইয়ুব আলী বাবলু মোহাম্মদ ঈসা, ঈদ্রিস খান,ঈদ্রিস মেম্বার, মোহাম্মদ মনছুর আলম, তহিদুল ইসলাম, আবিদ চৌধুরী, মোহাম্মদ শাহআলম, ১৪নং শিকারপুর ইউনিয়ন যুবদল আহ্বায়ক, খায়রুল ইসলাম, সদস্য সচিব, মোহাম্মদ আলাউদ্দিন জনি।
১৫নং বুড়িশ্চর যুবদল, আহ্বায়ক মোহাম্মদ হাসান, যুগ্ম আহ্বায়ক জাহেদ, শিকারপুর স্বেচ্ছাসেবক দল, আহ্বায়ক, নাছির উদ্দীন,সদস্য সচিব এসকান্দার, বুড়িশ্চর স্বেচ্ছাসেবক দল, আহ্বায়ক, পারভেজ রুবেল, যুগ্মআহ্বায়ক বকতিয়ার, সদস্য সচিব, মোহাম্মদ বাহাবুব, শিকারপুর কৃষক দল, আহ্বায়ক, আবুবক্কর সোহেল,সদস্য সচিব কায়ছার, বুড়িশ্চর কৃষক দল, আহ্বায়ক মোহাম্মদ বুট্টো, সদস্য সচিব, মোহাম্মদ কাসেম, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দল, আন্তজার্তিকবিষয়ক সম্পাদক রাশেদ রিয়াদ, কুয়াইশ কলেজ ছাত্রদল সাবেক আহ্বায়ক,সাজ্জাদ হোসেন রানা, সভাপতি, রিফাত বাবু, সাধারণ সম্পাদক, শাহরিয়ার সিমরান, শিকারপুর ছাত্রদল, আহ্বায়ক ইয়াহিয়া, সদস্য সচিব, আকাশ তালুকদার, বুড়িশ্চর ছাত্রদল, সভাপতি, ইফতেখার সায়েম, সদস্য সচিব, ইরফান,মোহাম্মদ নাছের প্রমুখ।
-ইসমাইল ইমন, চট্টগ্রাম










