ইয়োফাসের নতুন কমিটি ঘোষণা

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব, সহকারী কমিশনার/সচিব হিসেবে পদায়িত প্রায় ৩৫০০ সদস্যের প্রতিনিধিত্বকারী ইয়োফাসের (YOFAS) নতুন কমিটি ঘোষিত হয়েছে।

ইয়োফাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মামুন শিবলী, সিনিয়র সহকারী সচিব, এপিডি উইং, জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাইফুল ইসলাম (জয়), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপগঞ্জ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের এ নতুন পথচলায় মূলমন্ত্র হিসেবে কাজ করবে।

এই কমিটি সারা দেশের মাঠপর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, যোগাযোগ ও পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করেন।

-সাইমুন