রাজধানীর ভাটারা এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভাটারার নতুন বাজার–সংলগ্ন ১০০ ফিট সড়কের পাশে অবস্থিত একটি মার্কেটে এই আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুনের ভয়াবহতা ঠেকাতে আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয় এবং লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনও সহায়তা করেন।
ঘটনার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস
_এজাজ/মামুন










