জম্মু ও কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ১০ সেনা নিহত, আহত ১০

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার শিকার যানটি ছিল ‘ক্যাসপির’ মডেলের একটি বুলেটপ্রুফ সেনা গাড়ি। গাড়িটি একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘ডোডায় ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। তাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সবসময় স্মরণ রাখব। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’

তিনি আরও বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে ঐক্য ও সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনা সদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

লেফটেন্যান্ট গভর্নর আরও জানান, ‘আহত সেনা সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

সূত্র/এনডিটিভি

-মামুন