ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় স্থানীয় সমাজ উন্নয়ন সংস্থা সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান)–এর বাস্তবায়নে গাভী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব মনোরঞ্জন বর্মন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)–এর ২০২৪–২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দের মাধ্যমে “দারিদ্র্য বিমোচনে গাভী পালন কর্মসূচি” আওতায় বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষীপুর (একাংশ) গ্রামে দারিদ্র্য ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে ১০টি বকনা বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনোরঞ্জন বর্মন বলেন, সংস্থাটির উপকারভোগী বাছাই প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও যথাযথ। বিতরণকৃত বকনা বাছুরগুলোও ছিল উন্নতমানের। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, “সরকার আপনাদের স্বাবলম্বী করার জন্য এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। গাভী পালন করে নিজেরা আত্মনির্ভরশীল হয়ে দারিদ্র্য থেকে মুক্তি পাবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু জাফর মোঃ ছালেহ, চেয়ারম্যান, সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও); সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
-মোঃ বিল্লাল হোসেন জুয়েল, ভোলা/










