পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা শুধুমাত্র কথায় নয়, তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “সব বিষয়ে সবাই একমত না হলেও রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে মানুষ গণভোটে **‘হ্যাঁ’-এর পক্ষেই থাকবে।”
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী সভার সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-এমইউএম










