ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে লোকসংগীত ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ জানুয়ারি (সোমবার) ২০২৬ সালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেখ বশিরউদ্দীন, উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, নেত্রকোনা; মো. তরিকুল ইসলাম, পুলিশ সুপার; মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; মো. আনিছুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পূর্বধলা।
এ ছাড়া জেলা তথ্য অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের আগে মাননীয় উপদেষ্টা কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
-পলাশ পাল, নেত্রকোনা










