বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০দলীয় জোটের প্রধান নেতা ডাঃ শফিকুর রহমান আগামী ২৩ শে জানুয়ারি দিনাজপুর আসছেন।উত্তরের বৃহত্তম জেলা দিনাজপুর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষে প্রচারণা শুরু করবেন।
ওই দিন বেলা ২ টায় দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনাজপুর ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিছুর রহমান।
জনসভায় জোটের শীষ নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন এবং দিনাজপুর জেলার ৬টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন বলে দলের সূত্রে জানা গেছে।
শাহজালাল, দিনাজপুর










