১৫ সদস্যের চলচ্চিত্র সার্টিফিকেশনে সদস্য হলেন অভিনেত্রী নওশাবা । ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ১৫ সদস্য বিশিষ্ট সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি বা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি।
গত বছর এ বোর্ডে ছিলেন নির্মাতা কাজী হায়াত, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ প্রমুখ। এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
গত ২০২৪ সালে গঠিত সার্টিফিকেশন বোর্ডের সদস্যা করা হয়েছিল পরিচালক খিজির হায়াত খানকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
মাহমুদ সালেহীন খান










