নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজে ১১ জন আরোহী ছিলেন।

গতকাল রোববার এই ধ্বংসাবশেষ উদ্ধারের খবর পাওয়া যায়। গত শনিবার ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার যোগজাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে যাওয়ার পথে ছোট আকারের বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়।

মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে থাকা উদ্ধারকারী দল মাউন্ট বুলুসারাউং পাহাড়ের ঢালে বনঘেরা একটি এলাকায় উড়োজাহাজের একটি ছোট জানালার মতো কিছু দেখতে পায়। এরপর উদ্ধারকারীরা ওই এলাকা থেকে উড়োজাহাজের মূল অংশ এবং লেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বড় বড় ধ্বংসাবশেষ উদ্ধার করে। আলজাজিরা।

-saimun