দাদী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি

বাস্তবজীবনে সন্তানের মা হলেও পর্দায় এবার দাদির চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জিকে। নতুন ওয়েব সিরিজে তিনি ঠাকুর মা হিসেবে ধরা দেবেন, যা বাংলার এক বনেদি পরিবারের গল্পে কেন্দ্রীভূত।

গল্পে একটি বিয়েকে ঘিরে রহস্য তৈরি হয়, যা সমাধান করতে উদ্যোগী হন শ্রাবন্তীর চরিত্র। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ জানিয়েছে, শুটিং চলতি মাসেই শুরু হচ্ছে এবং অয়ন চক্রবর্তী পরিচালনা করছেন। নাতনির চরিত্রে হতে পারেন দিব্যাণী মণ্ডল। পর্দায় দাদি-নাতনির রসায়ন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। শ্রাবন্তী বলেন, “নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হতে চলেছি।

বিথী রানী মণ্ডল/