অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ইতিহাস গড়লেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি এতদিন সাকিব আল হাসানের দখলে ছিল। সাকিব দুই মৌসুমে ছয় ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন।
তবে চলতি মৌসুমে অভিষেক হওয়া রিশাদ মাত্র আট ম্যাচে ১১ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। শুক্রবার হোবার্ট হারিকেন্সের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি ২৬ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ে ৩৭ রানের ব্যবধানে জয় পায় হারিকেন্স।
এই পারফরম্যান্সের মাধ্যমে রিশাদের নাম এখন বাংলাদেশের বোলারদের মধ্যে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডের পাশে লেখা হলো।
-এমইউএম










