নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া

গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ধরে রাখতে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা।
৯ জানুয়ারি (শুক্রবার) বেলা ২ঘটিকায় হাজারো দর্শকের উপস্থিতিতে এ ঘোড়াদৌড় শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন সৈয়দ লিটন।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান।এছাড়া খরসু মিয়া, ইউপি সদস্য রুবেল খান, কুদ্দুছ মেম্বার,কামাল মিয়া, রহমান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট কমেডিয়ান ও ইউটিউবার শুক্কুর আলীর উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।
বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগী ঘোড়া অংশ নেয়। তীব্র লড়াইয়ে বাংলার তাজ (সিলেট) প্রথম স্থান অর্জন করে এবং লাল বাদশাহ (চুনারুঘাট) দ্বিতীয় স্থান লাভ করে।

দর্শক ও আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে লোকজ খেলাধুলার সাথে পরিচিত করতে এমন আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে।