সিলেট কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাত পরিচয় (৬৮) বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শাহজালাল (রহ.) কবরস্থান সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে। এসব তথ্য নিশ্চিত করেন শাহজালাল (রহ.) মাজারকেন্দ্রর ইনচার্জ আব্দুল আজিজ। তিনি বলেন, কবরস্থান সংলগ্ন সড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারী মাজারের ভবঘুরে ছিলেন।
সুরতহাল প্রস্তুতের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
-রাসেল রানা










