পালং শাকের বড়া সত্যিই খুব জনপ্রিয় একটি খাবার, যা খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যকর, বিশেষত যখন ভাজাভুজির সাথে শাক-সবজি মিশিয়ে তৈরি করা হয়; এটি শিশুদেরও পছন্দের নাস্তা হতে পারে এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন থাকায় এটি শরীরের জন্য উপকারী, তাই কম সময়ে সহজে তৈরি করা যায় এমন একটি মজাদার স্ন্যাকস হিসেবে এর জনপ্রিয়তা অনেক বেশি। পালং শাকের বড়া বানানোর পুরো প্রণালীটি জেনে নেই।
পালং শাকের বড়া বানানোর পদ্ধতি
উপকরণ
পালং শাক কুঁচি- ২ কাপ
রসুন কুঁচি- ২ কোয়া
পেঁয়াজ কুঁচি- ১টা
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
গুঁড়া মরিচ- সামান্য
কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ
ধনেপাতা কুঁচি- ১/২ কাপ
চালের গুঁড়া- ৫ চা চামচ
লবণ– স্বাদমতো
প্রস্তুত প্রণালী
- প্রথমে একটি পাত্রে একে একে পালং শাক কুঁচি, রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, চালের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কোন পানি দেওয়া যাবে না।
- তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে।
- এবার মেখে রাখা পালং শাক গোল গোল করে শেপ করে ডুবো তেলে ভাঁজতে হবে।
- লাল লাল হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পালং শাকের বড়া।
মজাদার এই বড়াটি খালি কিংবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। দেড়ি না করে আজই তৈরি করুন সুস্বাদু পালং শাকের বড়া।










