বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামের মা ইন্তেকাল করেছেন

বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক এবং প্রখ্যাত সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

পারিবারিক সূত্র জানায়, মরহুমা ফাতেমা বেগম চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাংবাদিক নঈম নিজামের গর্ভধারিণী মা এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন এর শাশুড়ি। উনার সন্তানদের মধ্যে নঈম নিজাম সবার ছোট।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর নিজ গ্রামের মক্তব মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

-এম. এইচ. মামুন