সূচকের ওঠানামার মধ্যে পুঁজিবাজারে লেনদেন অব্যাহত

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র গতিপ্রবাহে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৯৪২ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১,০০৪ ও ১,৮৮২ পয়েন্টে অবস্থান করে। এ সময় পর্যন্ত ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে লেনদেন হয় ৫৩ কোটি ৭৮ লাখ টাকা।

এই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৫টির শেয়ারের দাম বেড়েছে, ১৯১টির কমেছে এবং ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রি, সায়হাম কটন, মালেক স্পিনিং, উত্তরা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ, রূপালি লাইফ, রহিমা ফুড এবং স্কয়ার ফার্মা।

এর আগে লেনদেনের শুরুতে প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে যায়। তবে সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৭ পয়েন্ট কমে যায় এবং এরপর সূচকের গতিপথ নিম্নমুখী হয়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৮৪৪ পয়েন্টে, পরে সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে লেনদেন হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা। এ সময়ে সিএসইতে ১১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১২টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে।

 

আফরিনা সুলতানা/