সিলেটে অস্ত্র ও বোমা উদ্ধার

র‌্যাব  সিলেটের দক্ষিণ সুরমার একটি যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে  ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার লালারগাঁও এলাকার একটি যাত্রী ছাউনি থেকে শপিং ব্যাগ উদ্ধার করে।

উদ্ধারকৃত বোমা ও আগ্নেয়াস্ত্র নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসময় ব্যাগ থেকে  দেশীয় তৈরী ওয়ান শুটার পাইপগান ও  পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বোমার রহস্য উদঘাটনের জন্য র‌্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। র‌্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা সাধারণ ডায়রি অনুযায়ি দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।

 

একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 

-রাসেল রানা