বসুন্ধরা কিংসে বেতন নিয়ে জটিলতা যেন কাটছেই না। গত অক্টোবরে বকেয়া বেতনের অভিযোগে ডিফেন্ডার তারিক কাজী ক্লাব ছাড়ার পর, এবার একই কারণ দেখিয়ে কিংসের সঙ্গে চুক্তি বাতিল করলেন মিডফিল্ডার কিউবা মিচেল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুক পোস্টে কিউবা জানান, বকেয়া বেতনই তার এই সিদ্ধান্তের মূল কারণ। দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সমাধান না হওয়ায় মানসিকভাবে ও শারীরিকভাবে তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। সান্ডারল্যান্ড যুব দলে খেলা ২০ বছর বয়সী এই তরুণ গত জুলাইয়ে তিন বছরের চুক্তিতে কিংসে যোগ দিলেও মাঠের চেয়ে বেঞ্চেই বেশি সময় কাটিয়েছেন। তবে যাওয়ার আগে কোনো তিক্ততা না রেখে বাংলাদেশের মানুষ ও সমর্থকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
-অর্ণব










