ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৫টি আসনে মোট ৬ জন নেতা মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে তাদের সম্পদের পরিমাণে বড় ব্যবধান রয়েছে।
সবচেয়ে ধনী প্রার্থী
সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির সর্বোচ্চ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক। তার মোট সম্পদের পরিমাণ প্রায় প্রায় ৩৪ কোটি ৩৫ লাখ টাকা। নগদ অর্থ এবং ব্যাংকে থাকা টাকা মিলিয়ে তার কাছে প্রায় প্রায় ৬৮ লাখ টাকা রয়েছে।
সবচেয়ে কম সম্পদের প্রার্থী
সিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরী মোট প্রায় প্রায় ১ কোটি ৫ লাখ টাকা সম্পদের মালিক।
নগদ অর্থে সর্বোচ্চ মালিক
সিলেট-৩ আসনের প্রার্থী মো. আব্দুল মালিক ব্যাংক ও নগদ মিলিয়ে প্রায় প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা ব্যাঙ্কে ও হাতে রেখেছেন।
অন্যান্য আসনের প্রার্থীদের সম্পদ:
সিলেট–২ (তাহসিনা রুশদী লুনা): মোট প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা।
সিলেট–৪ (আরিফুল হক চৌধুরী): স্থাবর ও অস্থাবর সহ মোট প্রায় ২১ কোটি ৩১ লাখ টাকা।
সিলেট–৫ আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেয়নি।
রাসেল রানা










