৮ মিনিটের জন্য জমা দিতে পারলেন না মনোনয়নপত্র, অঝোরে কাঁদলেন প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে বিকেল ৫টায়। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পেরে এবার অঝোরে কেঁদেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। নির্ধারিত সময়ের ৮ মিনিট দেরি করায় শেরপুর-২ (নকলা­নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।

আব্দুল্লাহ বাদশা ইউএনওকে অনুনয় করে বলেন, আমি ৫টার মধ্যেই (ইউএনওর কার্যালয়) আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করুন।

এ বিষয়ে ইউএনও রেজওয়ানা আফরীন বলেন, প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।

মামুন/