ব্রাহ্মণবাড়িয়া-১ স্বতন্ত্র প্রার্থী হিসেবে একরামুজ্জামানের পক্ষে মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য সৈয়দ একরামুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রার্থীর প্রতিনিধি দল উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন ফরম হস্তান্তর করেন।

মনোনয়ন জমা দিতে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরানুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জমসেদ মিয়া এবং বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বকুল মিয়া।

মনোনয়ন জমা দেওয়ার পর উপস্থিত নেতারা বলেন, “নাসিরনগরের গণমানুষের প্রিয় নেতা সৈয়দ একরামুজ্জামান সুখন দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

এসময় স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

জায়েদ হোসেন,ব্রাহ্মণবাড়ীয়া/