ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।
জমেলা টাওয়ার নামে ১২তলা ওই ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ভবনটি ৯তলা। সেখানে কাপড়ের, তারের গোডাউন ছিল।
ম/ম










