গাজীপুর-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের একাংশ) আসনের প্রার্থী ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন- গাজীপুর-৩ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ প্রমুখ।

মাহমুদুল হাসান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি৷