অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে জায়গা পেলেন ব্রেট লি

অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তার দ্রুত গতির বোলিং ও আগ্রাসী খেলার জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

আজ রবিববার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, গতি, ধারাবাহিক পারফরম্যান্স এবং ক্রীড়াসুলভ আচরণের জন্য লি এই মর্যাদা পেয়েছেন।

ব্রেট লি খেলেছেন ৭৬টি টেস্ট ম্যাচে ৩১০ উইকেট, ২২১ ওয়ানডেতে ৩৮০ উইকেট এবং ২৫ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৮ উইকেট। তার ব্যক্তিগত অর্জনে রয়েছে ২০০৮ সালের অ্যালান বোর্ডার মেডেল এবং ২০০৬ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার হওয়ার খেতাব।

অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের অংশ হিসেবে তিনি জিতেছেন একাধিক অ্যাশেজ সিরিজ এবং তিনবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (১৯৯৯, ২০০৩, ২০০৭) শিরোপা।

এমইউএম/