সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে প্রথম আলো ডেইলি স্টারে হামলাকারীদের বিচার দাবি

ছবি: প্রথম আলো

ঢাকায় শনিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে হামলাকারীদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয় এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। প্রধান অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন লাগার দৃশ্য ও সাংবাদিকদের অসহায় অবস্থার কথা উল্লেখ করে নিন্দা জানান।

সাবরিনা/