দর্শকদের চোখে ফের নিজের জায়গা করে নিয়েছেন আজমেরী হক বাঁধন, যিনি সম্প্রতি ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন।
এখন তিনি যুক্ত হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ শিরোনামের সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, জাকিয়া বারী মমসহ আরও একাধিক জনপ্রিয় মুখ।
এর আগে বাঁধন শেষ করেছেন ‘মাস্টার’ শিরোনামের সিনেমার কাজ। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত জানিয়েছেন, এই সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য প্রস্তুত। প্রথমে এটি বিভিন্ন দেশের উৎসবে অংশ নেবে, এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
গভীর রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমার গল্পের কেন্দ্রবিন্দু একটি উপজেলার স্থানীয় রাজনীতি। এপ্রিল মাসে সরকারি অনুদানে নির্মাণ শেষ হওয়া ছবির শুটিং-এর বেশির ভাগ পরবর্তী কাজ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা কাজ করেছেন। সিনেমার সবচেয়ে আলোচিত বিষয় হলো চরিত্রায়ন। বাঁধন এতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) চরিত্রে দেখা যাবে। এছাড়া অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মমসহ আরও অনেকে।
অবি/










