সবসময় অবহেলিত থাকে পা ,যা নিয়ে ভাবেন কয়জন? রোদে গেলে মুখে সানস্ক্রিন লাগানো হয় মুখ কালো হয়ে যাওয়ার ভয়ে। হাতে ছোপ ছোপ দাগ পরলে মেনিকিউর করার কথা ভাবা হয়। ।
সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, ৯০% মানুষই পা নিয়ে নানা সমস্যায় ভুগে থাকেন। পায়ের বিভিন্ন সমস্যা কিন্তু জানিয়ে দেয় শরীরের নানা সমস্যার কথা।
পায়ে পানি আসা
পায়ের পাতা, গোড়ালি বা পায়ের নিচের অংশে ফোলাভাব দেখা দিলে চিকিৎসাবিজ্ঞানে ইডিমা বলে। এটি মূলত হৃদ্যন্ত্র, কিডনি ও লিভারের সমস্যার একটি গুরুতর ইঙ্গিত।
হৃদযন্ত্রের দুর্বলতা বা হার্ট ফেইলিওর
যখন হার্ট ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, তখন রক্তনালি থেকে তরল বের হয়ে টিস্যুতে জমা হতে শুরু করে। যেহেতু মাধ্যাকর্ষণ বলের কারণে তরল নিচের দিকে টানে, তাই পা সবার আগে ফুলে ওঠে।
কিডনির রোগ
কিডনি দুর্বল হলে শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের করে দিতে পারে না। ফলে শরীরে তরল জমা হয়, যা ইডিমা সৃষ্টি করে।
লিভারের সমস্যা: লিভার যখন পর্যাপ্ত পরিমাণে রক্তে প্রোটিন তৈরি করতে পারে না, তখন রক্তনালিতে তরল ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং তা টিস্যুতে ছড়িয়ে পড়ে। হঠাৎ পা ফুলে গেলে বা পায়ে পানি জমা হলে জরুরি ভিত্তিতে চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।
ফাটা গোড়ালি
গোড়ালি ফাটা একটি সাধারণ সমস্যা হলেও সেটা যদি ঘরোয়া চিকিত্সায় না সারে বা তীব্রভাবে দেখা দেয়, তবে এটি ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
ডায়াবেটিস
দীর্ঘমেয়াদি রক্তে উচ্চ শর্করা ডায়াবেটিক নিউরোপ্যাথি (পায়ের স্নায়ুর ক্ষতি) সৃষ্টি করে। এতে পা শুষ্ক হয়ে যায় ও ঘর্মগ্রন্থিগুলো ঠিকমতো কাজ করে না। যে কারণে ত্বক খুব দ্রুত ফাটতে শুরু করে। ফাটা স্থানে সংক্রমণ হলে তা ডায়াবেটিক আলসারে (ঘা) পরিণত হওয়ার ঝুঁকি থাকে।










