ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রুশ পতাকাবাহী ট্যাংকারে ইউক্রেন হামলা চালালে ইউক্রেনের বন্দর, জাহাজে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলা ছিল দস্যুতা। প্রথমে রাশিয়া ইউক্রেনের বন্দর এবং জাহাজে হামলা চালাবে। এরপরও যদি দস্যুতা চলে, তাহলে সম্ভাব্যতা যাচাই করে যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করবে তাদের জাহাজেও হামলা চালাব।
এরপর ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন পুতিন। তিনি জানান, এর সবচেয়ে বড় বিকল্প ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। ফলে দস্যুতা করা আর সম্ভব হবেনা।