বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা পুনর্বাসন বঞ্চিত: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক নেতাকর্মীর পরিবার রাজনৈতিক দলীয় পরিচয় থাকায় পুনর্বাসন ও সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। তবে বর্তমান সরকার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, “কিছু বঞ্চিত পরিবার রয়েছে, যাদেরকে বিগত সময়ে বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন ও সহায়তা ঠিকমত দেওয়া হয়নি। আমরা এটি ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না। যারা আহত বা শহীদ হয়েছেন, আন্দোলনে অবদান রেখেছেন, তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং শহীদ পরিবারকে প্রাপ্য সম্মান নিশ্চিত করা হবে।”

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিষয়ক খোঁজখবর নিয়েছেন। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন এবং জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও তাদের পরিবারের শিক্ষাসহ বিভিন্ন ভাতার বিষয় নিশ্চিত করতে বলেছেন। এছাড়া জুলাই ফাউন্ডেশনের অতীত কার্যক্রমে সরকারি তহবিলের সঠিক ব্যবহার হয়েছে কিনা, তা যাচাই করতে নির্দেশ দিয়েছেন। আমরা তার দিকনির্দেশনা অনুযায়ী কাজ করব।”

-এমইউএম