আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় প্রতিটি উপজেলায় একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে ২,৫০০ টাকা করে দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-এমইউএম










