ডভোকেট মো. আসাদুজ্জামানকে আইনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় শহরে দোয়া ও ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ নাগরিক সমাজ শহরের পায়রা চত্বর ও আরাপপুরে এই কর্মসূচি সম্পন্ন করে।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, নাগরিক সমাজের প্রতিনিধি মনোয়ার হোসেন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ্যাডভোকেট আসাদুজ্জামান ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করেন।
দোয়া শেষে প্রায় ৫শ’ গরীব, দুস্থ ও পথচারীর মধ্যে ইফতার বিতরণ করা হয়। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানান এবং আনন্দ প্রকাশ করেন।
-সাইমুন










