অধ্যাপক মেজর (অবঃ) ডা. লায়লা আর্জুমান্দ বানু আর নেই

দেশের অন্যতম প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেজর (অবঃ) ডা. লায়লা আর্জুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ১টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনী অ্যান্ড অবস্টেকট্রিক্স বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি জটিল স্ত্রীরোগ, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এবং আধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছিলেন। একজন প্রাক্তন সামরিক মেডিকেল অফিসার হিসেবেও তিনি চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

-মামুন