কক্সবাজারের বদরখালীর ঘাটা এলাকায় আহমদ কবিরের গাড়িবহরের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের বদরখালীর আহমদ কবিরের ঘাটা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। বহরের কয়েকটি গাড়ির মধ্যে একটিতে সংসদ সদস্য নিজেও উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা একটি গাড়ি আটক করে রাখে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শিশুটির পরিচয় নিশ্চিত করা যায়নি।

কক্সবাজার প্রতিনিধি