জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে: ত্রাণমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সহজে, স্বাচ্ছন্দ্যে ও দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা প্রদান করে জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এছাড়া সরকারি কর্মকর্তাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মো. হাসান রাজীব প্রধান এমপি, মো. রোকন উদ্দিন বাবুল এমপি।
-বেলাল