আজ গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন

অসংখ্য কালজয়ী গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। আজ এই কিংবদন্তি গীতিকবির জন্মদিন। বেঁচে থাকলে ৮৩ বছরে পা রাখতেন তিনি। ১৯৪৩ সালের আজকের দিনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে গাজী মাজহারুল আনোয়ারের জন্ম। ৬০ বছরের সংগীতজীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন তিনি।

গাজী মাজহারুল আনোয়ার প্রায় ৪১টি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই গান লিখেছেন সেখানে। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা গান আছে তিনটি।

স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছেন। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া ২০২১ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ‘যৈবতী কন্যার মন’ সিনেমার গানের জন্য সেরা গীতিকার হিসেবে পুরস্কার পান। শিল্পে অসামান্য অবদানের জন্য ২০০২ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। গাজী মাজহারুল আনোয়ার ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

মাহমুদ সালেহীন খান