দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। বৃষ্টির সময় দূষণের মাত্রা কমলেও দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় সম্প্রতি দূষণ আবার বেড়ে গেছে। রবিবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমানের সূচকে (AQI) রাজধানীর স্কোর ১৯৭ এসেছে। এই স্কোর অনুযায়ী ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
আইকিউএয়ারের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ৩৯২), দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা (স্কোর ২১৮), তৃতীয় অবস্থানে দিল্লি (স্কোর ২১০) এবং পঞ্চমে ইরাকের বাগদাদ (স্কোর ১৮৬)।
একিউআই (AQI) স্কোর ব্যাখ্যা করলে জানা যায়
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি
- ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
- ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
ঢাকার ১৯৭ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত, যা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থরা বাড়ির ভেতরে থাকা এবং বাইরে যাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, দীর্ঘমেয়াদে দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ যেমন যানবাহন নিয়ন্ত্রণ, ধুলো কমানো ও নগরের পরিবেশ পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি।
-এমইউএম










