প্রশান্ত মহাসাগরে নৌকায় হামলা, ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শুক্রবার পূর্বাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় হামলা চালায়, যার ফলে জন নিহত হয়েছে। সামরিক সূত্রের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ছিল। তবে এই দাবির পক্ষে কোনো প্রকাশ্য প্রমাণ দেখানো হয়নি। খবর আলজাজিরার।

সামরিক বাহিনী প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার আগে নৌকাটি স্থির ছিল এবং পরে আগুনে ভস্মীভূত হয়ে ডুবে যায়। হামলায় কোনো যুক্তরাষ্ট্রের সেনার হতাহত হয়নি।

এই হামলা চলমান সামরিক অভিযানের অংশ, যা গত সেপ্টেম্বার থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে পরিচালিত হয়েছে। চলমান অভিযানে মোট ৪৩টির বেশি নৌকায় হামলা চালানো হয়েছে এবং প্রায় ১৪৮ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইনি ও নৈতিক প্রশ্ন

বিশেষজ্ঞরা এবং মানবাধিকার কর্মীরা এই অভিযানকে আন্তর্জাতিক আইনের দিক থেকে প্রশ্নবিদ্ধ মনে করছেন। আন্তর্জাতিক জলসীমায় বিচারবিহীনভাবে প্রাণহানি ঘটানো হচ্ছে, যা আন্তর্জাতিক আইন ভঙ্গের সম্ভাব্য অপরাধ হিসেবে দেখা হচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন মাদক পাচারের অভিযোগ থাকা নৌকা লক্ষ্য করা হচ্ছে, যখন মারাত্মক ওষুধ সাধারণত স্থলপথে প্রতিবেশী দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

-বেলাল