মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলার শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়, সহকারী পুলিশ সুপার ( এসএএফ ) জনাব মোজাম্মেল হক মহোদয় উপস্থিত ছিলেন।
এছাড়াও সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শহিদদের প্রতি ভালবাসা নিবেদন করতে পারে সে লক্ষ্যে শহিদ মিনার এলাকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










