শ্রদ্ধা ও ভালোবাসায় সুনামগঞ্জে পালিত হচ্ছে মহান শহীদ দিবস

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ১২.০১ মিনিটে শহিদ মিনার, সুনামগঞ্জ -এ পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম। এছাড়াও জেলা প্রশাসন,

সংবাদকর্মী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন সরকারি অফিসের সুনামগঞ্জের কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত সময়ে উপস্থিত ছিলেন।

২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির অধিকার আদায়ের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। মহান এই দিনে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসন, সুনামগঞ্জ-এর বিনম্র শ্রদ্ধা।

মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ