টাঙ্গাইলে প্রথমবার দুই দিনের সরকারি সফরে তিনটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী টুকু

কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা টাঙ্গাইল এসেছেন । ২০ ও ২১ ফেব্রুয়ারি তিনি এ সফর করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং মন্ত্রণালয় খাতসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

দুপুর টাঙ্গাইল বড় মসজিদে জুম্মার নামাজ আদায়
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পরে সকলের সঙ্গে কুশল বিনিময়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখরুদ্দিন আহামেদ স্বাক্ষরিত স্মারকে সফরসূচি প্রকাশ করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ।

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল