কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭৪ তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার প্রথম প্রহরে হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানা ইনর্চাজ রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তফাজ্জল হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর প্রেসক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
মোঃশামছুল হক
হোসেনপুর










