মস্কোর বিরুদ্ধে নতুন করে ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বৈঠক কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
রাশিয়ান সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, ইইউ রাষ্ট্রদূতরা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ২০তম প্যাকেজে একমত হতে ব্যর্থ হয়েছেন। এই প্যাকেজ মূলত জ্বালানি, আর্থিক সেবা ও বাণিজ্য খাতকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে।
একটি কূটনৈতিক সূত্র এর আগে তাসকে বলেছিল, প্যাকেজটিতে রাশিয়ান তেলবাহী ট্যাঙ্কার আটকে রাখার প্রচেষ্টার যুক্তি রয়েছে, যা সমুদ্রে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের হুমকির বিষয়ে কিছু ইইউ দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এক লিখিত বিবৃতিতেরাশিয়ার বিরুদ্ধে নতুন করে ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছিলেন। ঘোষণায় মস্কোর ‘শ্যাডো ফ্লিট’-এর সঙ্গে যুক্ত আরও ৪৩টি জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা উল্লেখ করেছেন। এতে মোট নিষিদ্ধ জাহাজের সংখ্যা দাঁড়াবে ৬৪০টি। পাশাপাশি এলএনজি ট্যাংকার ও আইসব্রেকারের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সেবা প্রদানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ মস্কো গ্যাস রপ্তানি প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।
-সাইমুন









