নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে দোহার উপজেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, মাননীয় সংসদ সদস্য, ১৭৪ ঢাকা-১, এর সাথে দোহার উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণের এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ১৯ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকায় দোহার উপজেলা পরিষদ সভাকক্ষে।

সভায় সভাপতিত্ব করেন মোঃ মাঈদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, দোহার, ঢাকা। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন, দোহার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বলেন,
“আমি আপনাদের সেবক হতে চাই। আমার ছবি দিয়ে কেউ পোস্টার করবেন না, অযথা প্রচারণা করবেন না। কেউ আমাকে তেল দেবেন না। আমি চাই কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে।”
তিনি আরও বলেন,
“আমার নেতা-কর্মীরা কেউ অন্যায় করবেন না। যদি কেউ অন্যায় করেন, তার দায় নিতে হবে। এমনকি আমি নিজেও যদি কোনো ভুল করি, সাংবাদিক বন্ধুরা আমার ভুল ধরিয়ে দেবেন। আমরা সত্য ও ন্যায়ের পথে থাকতে চাই।”

স্বচ্ছতা ও শৃঙ্খলার বার্তা
এ সময় তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বালু ব্যবসার প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন,
“বালু ব্যবসা করতে হলে প্রশাসনের অনুমতি নিয়ে, নির্ধারিত স্থানে ও নিয়ম মেনে করতে হবে। কোনোভাবেই অনিয়ম সহ্য করা হবে না।”
সমন্বিত উন্নয়নের প্রত্যাশা
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মাঈদুল ইসলাম বলেন, প্রশাসন সবসময় আইনানুগ ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। উপস্থিত সকলে দোহার উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবায় একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মাহমুদুল হাসান সুমন,দোহার