আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ভারতের সীমানা সংলগ্ন এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক এলাকায়। সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১০ এবং এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে।
-এমইউএম










