পবিত্র মাহে রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান

বাগাচতর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ইমাম জবাইদুল হাসান বলেন: রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র মাহে রমজান। ইসলামি শরিয়াহ অনুযায়ী, এই মাসটি আত্মসংযম, ত্যাগ এবং আধ্যাত্মিক শুদ্ধির এক মহিমান্বিত সময়। সারা বিশ্বের মুসলিম উম্মাহর ন্যায় বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই মাসটি পালিত হচ্ছে।

রমজানের তাৎপর্য ও গুরুত্ব রমজান মাস ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, যেখানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছিল, যা মানবজাতির জন্য হেদায়েতের আলো। রমজানের প্রতিটি ইবাদতের সওয়াব আল্লাহ তায়ালা বহুগুণ বৃদ্ধি করে দেন।

রমজানের পবিত্রতা রক্ষায় দাবি ও করণীয় রমজানের সম্মান ও মর্যাদা রক্ষার্থে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিছু সুনির্দিষ্ট দায়িত্ব রমজানের প্রকৃত শিক্ষা হলো ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ এবং অন্যায় কাজ পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গঠন করা।

বেশি বেশি কুরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির এবং তওবা-ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা এবং গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো রমজানের অন্যতম শিক্ষা।

তিনি আরো বলেন দিনের বেলায় প্রকাশ্য পানাহার থেকে বিরত থাকা এবং অশ্লীলতা বর্জন করা রমজানের পবিত্রতা রক্ষার দাবি। পবিত্র এই মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং জনজীবনে স্বস্তি নিশ্চিত ও দোকান বন্ধ করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

পবিত্র রমজান আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পারি এবং সারা বছর এই শিক্ষা ধরে রাখতে পারি, এটাই হোক এবারের রমজানের অঙ্গীকার।

দর্শন চাকমা, রাঙ্গামাটি