ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এবং এএফপির বিশ্লেষণ অনুযায়ী, গত সপ্তাহে ইউক্রেন রাশিয়ার দখলে থাকা ২০১ বর্গকিলোমিটার (৭৮ বর্গমাইল) পুনরুদ্ধার করেছে। এটি ২০২৩ সালের জুনের পর কিয়েভের জন্য সবচেয়ে দ্রুত ভূখণ্ড পুনরুদ্ধার।
ফ্রন্টলাইনে রাশিয়ার স্টারলিংক সিস্টেম বন্ধ থাকায় ইউক্রেন এই সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত আক্রমণ চালিয়েছে। রুশ কমান্ডে বিশৃঙ্খলার কারণে ইউক্রেনের বাহিনী কৌশলগত সুবিধা অর্জন করতে পেরেছে।
পুনরুদ্ধারকৃত অঞ্চলটি জাপোরিঝিয়া শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত এবং কৌশলগত গুরুত্ব বহন করে। ২০২৫ সালের গ্রীষ্ম থেকে রাশিয়ার অগ্রগতির পরিপ্রেক্ষিতে এটি ইউক্রেনের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি মস্কো নিয়ন্ত্রণে রেখেছে ইউক্রেনীয় ভূখণ্ডের ১৯.৫ শতাংশ, যা এক বছর আগে ছিল ১৮.৬ শতাংশ।
-বেলাল










