রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও বিভিন্ন সরকারি ও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবারের উল্লেখযোগ্য সূচি এক নজরে
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের কর্মসূচি
সকাল ১১টা: প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বিকাল ৩টা: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টা: প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
রমজান র্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা
পবিত্র মাহে রমজানকে বরণ করে নিতে সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ‘রমজান র্যালি’ এবং রমজানের গান নিয়ে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রমজানকে ঘিরে বাংলাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা তুলে ধরা হবে।
-এমইউএম










